সোমবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ভাওলাগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ,রামশাই চ্যাংমারি হরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ওই ৩ ছাত্রীর আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ে টোটো তে করে পরিক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এই পথ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনায় আহত হয়েছেন টোটোর চালকও। তিনজন পরিক্ষার্থীর মধ্যে মুস্কান বেগম ও আসমিরা পারভিনকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। আহত টোটো চালকের নাম মক্সেদুল হুসেন। আহত পরিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডু ও ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। পরে ময়নাগুড়ি থানার আইসির গাড়িতে করে আহত পরিক্ষার্থীদের বাড়িতে পৌছে দেওয়া হয়।

