ত্রিপুরার সর্বত্র উন্নয়নের জন্য কাজ করে চলেছে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার এবং এডিসি এলাকার তিপ্রামথা সরকার। কিন্তু, ত্রিপুরা দক্ষিণ জেলা কৈলাশনগর জনজাতি অধ্যুষিত ছনখলা বাড়ি এলাকাতে উন্নয়নের ছিঁটেফোঁটাও পড়েনি।

ঋষ্যমুখ আর. ডি. ব্লকের অন্তর্গত কৈলাশনগর জনজাতি অধ্যুষিত ছনখলা বাড়ি এলাকার প্রায় ২৭টি পরিবারের জনজাতি জনগণ দীর্ঘ বছর ধরে পানীয় জল, রাস্তাঘাট সহ নানা সমস্যার সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে আসছে। নোংরা গর্তের জল পান করে জীবন ধারণ করে চলেছে ওই এলাকার সকল জনজাতি মানুষজনরা। যার ফলে জলবাহিত রোগে ভুগছেন সবাই। বর্তমানে ওই এলাকার সকল জনজাতি জনগণরা তিপ্রামথা দলের এমডিসি দেবজিৎ ত্রিপুরার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন।

