গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ কাফ সিরাপ সহ দুই জনকে গ্রেপ্তার করল ধূপগুড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পুরসভা এলাকার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১ কার্টুন কাফ সহ একটি চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানা যায় , গোপন সূত্রে খবর পেয়েই ধূপগুড়িতে বিপুল পরিমাণ অবৈধ কাফ সিরাপ নিয়ে অভিযানে নামে পুলিশ। খবর আসে ধূপগুড়ি শহরের আশেপাশে কোথাও কাফ সিরাপ মজুদ করে রাখা হয়েছে।

সেই ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে মধ্যপাড়া এলাকা থেকে প্রচুর পরিমাণ কাফ সিরাপ বাজেয়াপ্ত করে। পরে ধূপগুড়ি মহকুমা শাসকের দপ্তর থেকে একজন ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠিয়ে তদন্তের আরও অগ্রগতি ঘটানো হয়। মধ্যপাড়ার বাসিন্দা রাজু দাস,গয়েরকাটার সত্যজিত রায়কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এন ডিপি এস মামলা রুজু করা হয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক গেইলসেন লেপচা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় সেই ভিত্তিতে দুজন গ্রেপ্তার এবং প্রচুর পরিমাণ কাপ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *