হাতবদলের আগে নিষিদ্ধ কাফ সিরাপ সহ এক যুবককে গ্রেফতার করলো আশিঘর ফাঁড়ি ও ভক্তিনগর থানার পুলিশ। ধৃত সেই যুবকের নাম মৃণাল রায় (কুণাল ) (২২)। হাতিয়া ডাঙ্গার চন্দন নগর এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, গতকাল রাত্রে সেই যুবক চার চাকা গাড়ি করে বৈকণ্ঠপুর জঙ্গল লাগোয়া এলাকায় নিষিদ্ধ কাফ সিরাপ হাত বদলের জন্য দাড়িয়ে ছিলো । ঠিক সেই সময় আশিঘর ফাঁড়ির কাছে গোপন সূত্রের খবর আসে।

এরপর গোপন সূত্রের খবরের ভিক্তিত আশিঘর ফাঁড়ি ও ভক্তিনগর থানার পুলিশ অভিযান করে সেই গাড়িটিকে আটক করে তল্লাশি করতেই গাড়ী থেকে ৯৮ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার করা হয় সেই যুবককে। এবং আটক করা হয় সেই গাড়ীটিকে আর একটি লক্ষাধিক টাকার মোবাইল ফোন। ধৃত সেই যুবককে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

