শনিবার দুপুরে অসম বাংলা সীমানা পাকরিগুড়ি এস এস টি নাকা পরিদর্শনে আসেন রাজ্য পুলিশের এডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ কে জয়রামন সহ জেলা পুলিশ সুপার অমিত কুমার শাও, এসডিপিও শ্রীনিবাস এমপি। এদিন অন্তরাজ্যের সীমানা সহ কুমারগ্রাম থানা পরিদর্শন করেন।

এই পরিদর্শনের উদ্দেশ্য ছিল নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা এবং নিশ্চিত করা যে ভোট পর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রশাসনের এই পদক্ষেপকে নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *