বৃহস্পতিবার রাতে দুই বন্ধু একই সাথে এসেছিল মানিকচক স্ট্যান্ডে ব্যক্তিগত কাজে কাজ শেষ করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে দুই বন্ধু। ঘটনাটি ঘটেছে মানিকচকের ডোমহাট মোড়ে। গত বৃহস্পতিবার রাতে মানিকচক স্ট্যান্ড থেকে ডোমহাট বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সজোরে ধাক্কা মারে একটি খুঁটিতে পরবর্তীতে দেওয়ালে এরপরে একটি ওষুধের দোকানে। ফলে বাইকে থাকা দুজনেই গুরুতর আঘাত পায়।

এমন ঘটনা দেখে স্থানীয়রা ছুটে আসে। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে মানিকচক গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত বলে জানান। মৃতার নাম সুশান্ত মন্ডল। অপরজনকে রাতেই স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার পুলিশ।শুক্রবার সকাল নাগাদ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়।এদিকে তরতাজা যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পরেছেন পরিবারের লোকজন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *