ঘটনায় আহত দুই ব্যক্তি এবং মৃত দুই পোষ্য। বরাত জোড়ে প্রাণে বাঁচলো বাড়ির লোক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ির সোনাখালি মাজার সংলগ্ন মাইচকা ব্রিজের কাছাকাছি এলাকায়। গয়েরকাটা ধুপগুড়িগামী এশিয়ান হাইওয়ে ৪৮ এর দেওমালীর এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। এদিন ভোর ছয়টা নাগাদ এই ঘটনায় আহত হয়েছেন দুই জন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান বেশ কয়েকজন। পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনা গ্রস্ত লরিটিতে টোটোর ব্যটারি রয়েছে।অন্য গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি কাচা ঘরের উপর পড়ে।ঐ সময় ছাগল বাঁধতে এসে এক বৃদ্ধ মাথায় এবং শরীরে গুরুতর আঘাত পান।

অপরদিকে পাশের বাড়ির এক বৃদ্ধা লরি আছড়ে পড়ার ঘটনায় তিনিও আঘাত পান। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধুপগুড়ি থানার বিশাল ট্রাফিক পুলিশ বাহিনী। এলাকাবাসীর অভিযোগ বেপরোয়া গতির জন্য বারবার দুর্ঘটনা ঘটছে এলাকায়। অপরদিকে ধুপগুড়ির বামনি ব্রিজ সংলগ্ন এলাকায় আরও একটি লড়ি ভোর নাগাদ ডিভাইডারে ধাক্কা দিয়ে লরির সামনের অংশ দুমরে মুচড়ে যায়। চালকের ঘুমের ঘোরে এমনটা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। একই দিনে দুটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়িতে।

