সরকারি কোটি কোটি টাকা খরচ করেও লাভ হলো না! ধ্বসে পড়েছে ত্রিপুরা উদয়পুর রেলওয়ে স্টেশনের বাউন্ডারি ওয়াল।বিস্ফোরক CPIM Lএর ত্রিপুরা রাজ্য সম্পাদক পার্থ কর্মকার।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে CPIMLএর ত্রিপুরা রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বিস্ফোরক অভিযোগ করে বললেন, ধ্বসে পড়েছে ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর রেলওয়ে স্টেশনের বাউন্ডারি ওয়ালের একটা বিরাট অংশ। সবেমাত্র নির্মাণ কাজ শুরু হয়েছে। এরই মাঝে গোটা উদয়পুরবাসী প্রত্যক্ষ করলো অমৃত ভারত স্টেশন প্রকল্পের অন্তর্গত উদয়পুর রেলওয়ে স্টেশনের বাউন্ডারি ওয়ালের একটা বিরাট অংশ আচমকা ভেঙে গেল।

২০২৩ সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ৫০৮টি রেলওয়ে স্টেশনকে অমৃত ভারত স্টেশন যোজনার আওতাধীন করার ঘোষণা দেয়। এই মর্মে প্রায় ২৪ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। অমৃত ভারত স্টেশনের উদ্দেশ্য হলো প্রতিটি রেলওয়ে স্টেশনকে বহিবিশ্বের সাথে টেক্কা দিয়ে উন্নততর আধুনিক বিলাসবহুল এবং বিনোদনময় রেলওয়ে স্টেশন গড়ে তোলা। আর এই প্রকল্পের অন্তর্গত হয় ত্রিপুরার ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর রেলওয়ে স্টেশন। এরজন্য বরাদ্দ হয় ৯৬.৭ কোটি টাকা। এরমধ্যে উদয়পুর রেলওয়ে স্টেশনের জন্য বরাদ্দ হয় ৩৪ কোটি টাকা। যথারীতি উদয়পুরে কাজ শুরু হয় বাউন্ডারি ওয়াল নির্মাণ করার। পাশাপাশি এক দুটো ওভারশেঠ এবং ওভার ব্রিজ ও নির্মাণ করা কথা। উদয়পুরের জনগণ আশা করেছিল উদয়পুরের রেলওয়ে স্টেশন একটি অত্যাধুনিক এবং বিশ্বমানের রেলওয়ে স্টেশন গড়ে উঠবে। কিন্তু, ঠিকাদাররা উদয়পুর মানুষের প্রত্যাশাকে জলাঞ্জলি দিয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *