বীরভূম জেলার মুরারই থানার অন্তর্গত ভাদিশ্বর এলাকায় মঙ্গলবার সকালে পুকুর থেকে উদ্ধার হলো একটি পচা গলা মৃ*ত দে*হ। মৃ*ত ব্যক্তির নাম কৃষ্ণ চন্দ্র সরকার (বয়স আনুমানিক ৪৪ বছর) বাড়ি মুরারই থানার ডুরিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসীর নজরে আসে পুকুরে ভাসমান দে*হটি। মুহূর্তেই খবর যায় মুরারই থানায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃ*ত দে*হ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠায়। পরিবার সূত্রে জানা গেছে, কৃষ্ণ চন্দ্র সরকার পেশায় পদ্ম ফুল সংগ্রাহক ছিলেন। চার দিন আগে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন।খোঁজা-খুঁজির পর এদিন সকালে দে*হ উদ্ধার হয়।
মৃ*ত্যুর সঠিক কারণ জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ।

