মোবাইল ফোন থেকে পরিচয় হয় ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর মহারানী এলাকার জাকির হোসেনের ছেলে সাগর মিয়ার সঙ্গে দক্ষিণ জেলা সাব্রুমের এক নাবালিকা মেয়ের। এরপর থেকে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার আগরতলা পূর্ব মহিলা থানা থেকে উদয়পুর রাধা কিশোরপুর মহিলা থানায় খবর দেওয়া হয় যে উদয়পুরের সাগর মিয়া ও এক নাবালিকা মেয়েকে পুলিশ তাদের হেফাজতে নিয়ে রেখেছে।

যেহেতু সাগর মিয়ার বাড়ি উদয়পুরে তাই তাকে উদয়পুর রাধা কিশোরপুর মহিলা থানায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়। সেই মতে উদয়পুর রাধা কিশোরপুর মহিলা থানার পুলিশ সাগর মিয়া ও নাবালিকা মেয়েটিকে আটক করে থানায় নিয়ে আসে । এই বিষয়ে পুলিশ অভিযুক্ত সাগর মিয়ার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়েছে।
বর্তমানে অভিযুক্ত সাগর মিয়াকে শুক্রবার আদালতে তোলা হয়েছে এবং নাবালিকা মেয়েটিকে তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদয়পুর রাধা কিশোরপুর মহিলা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক।

