সাত দিনের হেফাজতে নিয়ে নাবালিকা খুনের তদন্তের মাত্রা বাড়ালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানা।

বৃহস্পতিবার শিলিগুড়িতে নাবালিকার খুনের ঘটনায় মূল অভিযুক্ত রোহিত রায়ের বাড়িতে গেল পুলিশ। কিভাবে হয়েছিল খুন ওই ১৪ বছরের নাবালিকা সেই বিষয়টি খতিয়ে দেখতে ও সাক্ষি সংগ্রহ করতে এদিন এনজেপি থানার পুলিশ পৌছায় জ্যোতির্ময় কলোনিতে।

প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী কিভাবে সেদিনের ঘটনা ঘটেছিল তার কাল্পনিক ভাবে পুন:নির্মান করে পুলিশ কর্মীরা। পাশাপাশি ওই বাড়ি থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়।

গত পরশু অর্থাৎ সোমবার শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এলাকার বাসিন্দা ১৪ বছর বয়সী ওই নাবালিকার দেহ উদ্ধার হয় জ্যোতির্ময় কলোনি থেকে।ঘটনার তদন্তে নেমে ওই নাবালিকার প্রেমিক অর্থাৎ মূল অভিযুক্ত রহিত রায়কে গ্রেপ্তার করে পুলিশ। সাথে ওই নাবালিকার আরো এক নাবালক বন্ধুকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে অভিযুক্তরা সেদিন নিজেরাই রহিতের ঘর থেকে ওই মেয়েটির দেহ গাড়িতে তুলতে দেখে।সেই বয়ান অনুয়ায়ী তদন্ত শুরু করেছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *