পশ্চিমবঙ্গের মালদা বামনগোলা থানা এলাকায় তৃণমূল কর্মীরা ঘটালো এক ন্যাক্কারজনক ঘটনা। নবম শ্রেণির ছাত্রীকে নগ্ন করে মারধরের অভিযোগ উঠল অভিযুক্ত তিন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ওই তিন তৃণমূল কর্মী এক যুবতীকে ও ধ*র্ষনের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে । অভিযুক্ত তিন তৃণমূল কর্মী অকথ্য যৌ*ন নির্যাতন চালায় নাবালিকা মেয়ে এবং ওই যুবতীর উপর।

মেয়েকে বাঁচাতে ছুটে এলে মাকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত তিন তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করতে গেলে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। প্রাণভয়ে এবং আতঙ্কে বাড়ি ছাড়া নাবালিকা মেয়েটির পরিবার। বাধ্য হয়ে নাবালিকা মেয়েটির পরিবার জেলা পুলিশ সুপারের নিকট দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে, তৃণমূল দূস্কৃতীদের কঠোর শাস্তির দাবি তুলেছে নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন সহ বিজেপি কর্মীরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *