ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর মহকুমার ফোঁটামাটি গ্রামের ব্রজলাল দাস নামে ৫০ বছরের এক কৃষক প্রায়দিনই গোমতী নদীতে মাছ ধরতে যায়। শুক্রবার বিকেল তিনটায় তিনি গোমতী নদীতে মাছ ধরতে গিয়ে হঠাৎ পা পিছলে নদীতে পরে যায়। নদীর ঐ পাড় থেকে কিছু মানুষ এই ঘটনা দেখতে পেয়ে কৃষক ব্রজলাল দাসকে বাঁচাতে নদীর জলে সাঁতার কেটে আসলে ও উনাকে আর খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের।

সঙ্গে খবর দেওয়া হয় ফোঁটামাটি পুলিশ ফাঁড়িতে। খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে ও। ঘটনার খবর পেয়ে পুলিশ, অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুঁটে গিয়ে নদীর জলে তলিয়ে যাওয়া কৃষক ব্রজলাল দাসকে উদ্ধার করার জন্য তল্লাশি জারি রেখেছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *