নকল পিস্তল,রড, টর্চ সহ বেশ কিছু ধারালো অস্ত্র নিয়ে শিশু উদ্যানে বসে কোন অসাধু কাজের ছক কষছিল ১০ থেকে ১২ জনের একটি দুস্কৃতির দল।মাঝ রাত্রে গোপন সুত্রের খবরের ভিত্তিতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে।তবে বাকিরা পালিয়ে যায়।

গত শনিবার পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের দারুভাটি সংলগ্ন একটি সরকারি পার্কে গভীর রাত্রে এমনই ছক কষছিল ওই দুস্কৃতির দল।সেখানেই এই অভিযান চালিয়ে জয়ন্ত রায়,শিবু দাস, ও দীপঙ্কর ভক্তকে গ্রেফতার করে পুলিশ।বাকিদের খোজ শুরু করেছে এনজেপি থানায় পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে, এই দুস্কৃতির গ্যাং টি নকল পিস্তল দেখিয়ে ছিনতাই বা ডাকাতির পরিকল্পনা গ্রহন করেছিল ওই এলাকায়।ধৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে বলে পুলিশ সুত্রে জানাগেছে।রবিবার ধৃত তিনজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।।

