যুব সাথী প্রকল্পের আবেদন শুরু, কেন্দ্রগুলিতে উপচে পড়েছে ভিড়।শুধু ভাতা নয়, চাকরির ব্যবস্থা করুক সরকার দাবি আবেদনকারীদের।
রবিবার থেকে শুরু হল রাজ্য সরকারের যুব সাথী প্রকল্পের আবেদন। ধূপগুড়ি মহকুমা শাসকের দফতর, পৌর ভবন ও বিডিও অফিসে সকাল থেকেই আবেদনকারীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিচ্ছেন বেকার যুবক-যুবতীরা।সম্প্রতি রাজ্যের অন্তর্বর্তী বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য যুব সাথী প্রকল্পের মাধ্যমে মাসিক ১৫০০ টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

ন্যূনতম মাধ্যমিক পাশ করলেই এই প্রকল্পে আবেদন করা যাবে। আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৪০ বছর।
আবেদন শুরু হতেই কেন্দ্রগুলিতে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। আবেদনকারীদের অনেকেই জানিয়েছেন, এই প্রকল্পের সিদ্ধান্তে তারা খুশি। তবে শুধুমাত্র ভাতা নয়, বেকারত্বের সমস্যা সমাধানে সরকারকে চাকরির ব্যবস্থাও করা উচিত।দোরগোড়ায় বিধানসভা ভোট। তার আগে বেকার যুবকদের জন্য এই ভাতা প্রকল্প শাসক দলের পক্ষে কতটা লাভজনক হবে, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *