কুমারগ্রাম ব্লকের পাকরিগুড়িতে তৈরি হচ্ছে পথশ্রী চতুর্থ পর্যায়ের রাস্তা, ডব্লু বি এস আর ডি এ তহবিলে নতুন রাস্তা পেয়ে যেমন খুশি হয়েছেন গ্রামবাসীরা। তেমনি নির্মিয়মান রাস্তার কারণে রাস্তার পাশের খাবারের দোকানগুলি ধূলোয় ঢাকছে। হোটেল ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। অনেকে আবার ধুলোয় বসে ভাত খাচ্ছেন।

খাবারের দোকানের মালিকরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন দু তিন দিন পর একবার সামন্য পরিমানে জল রাস্তায় ছিটিয়ে দেওয়াহয়, যা পর্যাপ্ত নয়। সংবাদ মাধ্যমে মুখ খুলার কারণে প্রভাবশালিরা সংশ্লিষ্ট হোটেলের ঠিক উল্টো দিকে রাস্তার কাজের জন্য পাথর বালি মুজুত করে বেশি করে ধূলো উড়াচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি কাজের তথ্য জানার জন্য কোন ফলক এখনো লাগানো হয়নি, যে ফলক লাগানো হয়েছে তাতে আবার কিছুই লেখা নেই। এই বিষয়ে কুমারগ্রামের বিডিও সন্দীপ ধাড়াকে দ্বিতীয় বারের জন্য পুনরায় ফোন করা হলে তিনি জানিয়েছেন এলাকাবাসীর সমস্যা নিয়ে নির্মাণকারী সংস্থার সাথে ফের একবার কথা বলবো। সমস্যা সামাধানের চেষ্টা করবো।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *