সকল রাজ্যবাসীকে দোল পূর্ণিমা এবং হোলি উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগরতলা পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর লতা নাথ বলেন, দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়।

আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিত করা হয়। ফাল্গ‌ুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির এবং গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবিরস্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *