উনি যে ইস্যু খুঁজছিলেন তা তৈরি করার জন্য গতকাল কালিয়া চকের ঘটনা ঘটিয়েছে। উনি হুমকির সুরে বলেছেন ১৫ দিন ভোটের সময় থাকবেন। আমরা বলছি ১৫ দিন নয় ১ মাস থাকুন। আপনি বলুন ভোটের ফলাফল প্রকাশের পর ১ দিন কলকাতায় থাকবো আপনার ক্ষমতা থাকলে বলুন। ২১ বলেছিল ২০০ এখন ১৭৭ নেমে গেছে। নন্দীগ্রামে আমাদের কর্মী করিম দাস খুন হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী পরিস্কার বলেছেন বিচারকদের আটকে রাখা কোনোভাবেই বরদাস্ত করবেনা। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো। কিন্তু ওদের ঝামেলা চাই। আপনারা একের পর এক বদলি করেছেন। অলিখিত জরুরি অবস্থা আপনারা তৈরি করেছেন জবাব কেন দেবে মুখ্যমন্ত্রী ‌। আপনাদের বি টিম সি টিম মানুষকে প্ররোচিত করছে। বিজেপির দলদাস একটা নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে বলেছেন এই ধরনের উত্তেজনা নয় পা দেবেন না ‌।এর পর কী হবে তদন্ত হবে আপনাদের নিয়ে যাবে। তখন ভোটটাও দিতে পারবেননা। বিজেপি মানুষকে উত্তেজিত করছে। ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। এগুলো সব বিজেপির প্ল্যান।বাংলায় ওরা পারছেন ওরা জানেন। একের পর এক ওরা পরিস্থিতি তৈরি করতে চাইছেন ওনারা। ওরা হারবে জানেন। ওরা রাষ্ট্রপতি শাসন জারি করতে চাই।


চন্দ্রিমা ভট্টাচার্য: পুরোটাই একটা গেম। যে ঘটনা ঘটেছে আমরা সেটার ধিৎকার জানাই। এটা আমরা মেনে নিতে পারছিনা। এটার সঙ্গে তৃনমূলের কোন যোগ নেই। আইনশৃঙ্খলা এখন তো আর আমাদের হাতে নেই। এখানে থেকে ৪৮৩ জন অফিসার তোলা হয়েছে। কেন কী কারনে?? যারা নতুন এসেছে তারা জানবে কী করে । আর কত হুঙ্কার দেবেন। বাংলার মানুষ সব জানেন। বাংলা তার নিজের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। ট্রাইব্যুনালের প্রক্রিয়া নিয়ে বিচারপতিরা সন্তুষ্ট নয়। রাষ্ট্রপতি শাসনের জন্য এই চেষ্টা চলছে। আজ তৃনমূলের কংগ্রেসের এক কর্মীকে মেরে ফেললেন। মানুষ এর বিচার করবেন। এখানের আইনশৃঙ্খলা যিনি ভালো রৈখেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কালকের ঘটনার আমরা তীব্র ধিৎকার জানাই । আইনের পথে আমরা চলবো।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *