জেলার প্রত্যন্ত ও দূর্গম বক্সা পাহাড়ে প্রচার সারলেন কালচিনি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশাল লামা। বিজেপির দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হাটাপথে পাহাড়ের সোরু আকাবাঁকা পথ দিয়ে সমতল থেকে প্রায় ৩৫০০ ফুট উঁচুতে অবস্থিত বক্সা পাহাড়ে পৌছান বিজেপি প্রার্থী বিশাল লামা। বক্সা পাহাড়ের বাসিন্দাদের কাছে পৌছে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী।

নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী বিশাল লামা জানান, বক্সা পাহাড়ের বাসিন্দাদের অনেক সমস্যা রয়েছে। এখানে সড়ক নেই। সরকার সঠিক নজর দিলে এই এলাকা পর্যটনের দিক দিয়ে আরো উন্নত হত। কিন্ত রাজ্য সরকার এদের জন্য কিছুই করেনি। বিজেপি সরকার গড়বে এবং বক্সা পাহাড়ের বাসিন্দাদের সমস্ত সমস্যা দূর হবে বল আশ্বাস দেন বিশাল লামা।

