সোমবার প্রায় ৬ ঘণ্টার প্রচেষ্টায় আদালতের সামনে ফোনের সমস্ত তথ্য পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইডির সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী৷ মমতা চক্রবর্তী জানান, দুলাল সরকার খুনের ঘটনার আরও একটি মোবাইল উদ্ধার হয়েছে৷ আজ সেই মোবাইলের সমস্ত তথ্য এক্সট্র্যাক্ট করেছি৷ ১২৮ জিবির ফোন ছিল৷ ফোনের সমস্ত তথ্য আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি৷

সমস্ত তথ্য সংগ্রহে প্রায় ৬ ঘণ্টা সময় লেগেছে৷ উল্লেখ্য, গত ২ জানুয়ারি নৃশংসভাবে খুন হন জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা৷ সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মাকে৷ এখনও খুনের ঘটনায় যুক্ত কৃষ্ণা রজক ওরফে রোহন এবং বাবলু যাদব ফেরার৷ পুলিশ সূত্রে খবর, চলতি সপ্তাহেই এই ঘটনার চার্জশিট পেশ করতে পারেন তদন্তকারী অফিসাররা৷

