প্রায় এক ঘন্টার চেষ্টায় উদ্ধার চালক। জানা যায় সোমবার গভীর রাতে এই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে ধূপগুড়ি শহর সংলগ্ন বামনী ব্রীজ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ওভারটেক করতে গিয়েই দুটি লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং দুর্ঘটনার জন্যে দাঁড়িয়ে যাওয়া লরির পেছনে অপর লরি ধাক্কা মারে।

দুর্ঘটনার জেরে গাড়ি ভিতরে আটকে যায় গাড়ির চালক । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি দমকল বাহিনী এবং ধুপগুড়ি থানার পুলিশ। পরে দীর্ঘ চেষ্টার পর অবশেষে উদ্ধার করা হয় এক চলোককে।এতেই তিনটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। ঘটনায় আহত হয়েছে তিনজন। এদিনের এই দুর্ঘটনার জেরে একদিকে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

