এবার বাজারে এলো সোনার চা। মাঝের ডাবরি টি লাউঞ্জ বহুদিন ধরে এক্সপেরিমেন্ট-এর ফলে এই গোল্ড টি বা সোনার চা তৈরি করতে সক্ষম হয়েছে। ভোজ্য সোনা মিশিয়ে এই চা প্রস্তুত করা হয়েছে। প্রথম পর্যায়ে দুটি ফ্লেভার তৈরি করা হয়েছে এই চা। বাজারে এই চায়ের দাম এক লক্ষ টাকা কেজি।

দুবাই -এ একটি বিসনেস মিটে নিয়ে যাওয়া হবে এই চা, এমনটাই জানিয়েছেন মাঝের ডাবরি চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর।মাঝের ডাবরি চা বাগান মানেই নিত্য নতুন চা-এর সম্ভার। এখন থেকে চা প্রেমী এবং পর্যটকরা এই গোল্ড টি সংগ্রহ করতে পারবেন।

