গোটা দেশ ও রাজ্যের সাথে তীব্র গরমে পুড়ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ছোট পার্বত্য রাজ্য ত্রিপুরা। প্রায় প্রতিদিন আগরতলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আগরতলা আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্যানুসারে, আগরতলা শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই হাঁসফাঁস গরমে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিতে পারে বৃষ্টি।

কিন্তু আগরতলা শহরে বৃষ্টির দেখা নেই। দুপুরের এই তীব্র গরমের প্রকোপ থেকে রক্ষা পেতে আগরতলা কলেজটিলা পুকুরে আনন্দ-উল্লাসে ঝাঁপ দিয়ে স্নান করছে কচিকাঁচা শিশুরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *