ধূপগুড়ির এশিয়ান হাইওয়ে ৪৮-এ ফের দুর্ঘটনা। মুখোমুখি দুই বাইকের সংঘর্ষে গুরুতর জখম তিনজন। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে ধূপগুড়ি-ময়নাতলী এলাকার হিমঘর সংলগ্ন এশিয়ান হাইওয়েতে। জানা গিয়েছে, দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তিনজনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে ধূপগুড়ি দমকল কেন্দ্রে খবর দেন স্থানীয়রা।

তবে দমকল পৌঁছানোর আগেই স্থানীয়দের উদ্যোগে আহতদের উদ্ধার করে একটি পিকআপ ভ্যানে করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনজনকেই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে দীপঙ্কর মন্ডল ও স্বপন সরকার তাদের বাড়ি ময়নাগুড়ি ব্লকের ধারাইগুড়ি এলাকায়। অপর আহত শ্যাম রঞ্জন দাসের বাড়ি ধূপগুড়ির ময়নাতলী এলাকায়।ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক আটক করেছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *