দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম দুই। কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ির ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার লতাবাড়ি সুইচ গেট সংলগ্ন রাজ্য সড়কে আচমকা দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।এ ঘটনায় দুই বাইক চালকই গুরুতর আহত হন। এরমধ্যে রঞ্জু অধিকারী লতাবাড়ির বাসিন্দা এবং
সাগর বীর ওঁরাও মথুরার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।

খবর পেয়ে স্থানীয়দের সাহায্যে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে তাদের অবস্থা আশংকাজনক থাকায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।অপরদিকে, ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব।ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর বার্তা দেন তিনি।

