রবিবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার কাগাচিরা সংলগ্ন রাজ্য সড়কে। জানা গেছে, দুর্ঘটনায় আহত দুই যুবকের মধ্যে একজনের নাম পিকু কর্মকার। বাড়ি রতুয়ায়। তিনি পেশায় সিভিক ভলান্টিয়ার।

রবিবার তিনি বাড়ি থেকে বাইক চালিয়ে পুখুরিয়া থানার সুলতানগঞ্জ হাইস্কুলে চাকুরীর পরীক্ষা দিতে যাচ্ছিলেন। ওই সময় কুতুবগঞ্জ এলাকার রাজেশ রোশান নামে এক যুবক বাইক চালিয়ে আসছিলেন। কিন্তু কাগাচিরার কাছে দুটি বাইকের মধ্যে হঠাৎ করেই মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে। তড়িঘড়ি আড়াইডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। সেখান থেকে দুজনকেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে জানা গেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *