রিল ভিডিও বানাত মা। হঠাৎ একদিন দুই বছরের শিশুকে বাড়িতে ফেলে উধাও মা। সেই থেকে
মুখে খাবার তুলছে না ছোট্ট শিশুটি। সঙ্গে রয়েছে মায়ের একটা পাসপোর্ট সাইজের ছবি। আর সারাদিন সেই ছবির দিকে তাকিয়ে চোখের জল ফেলছেন দুই বছরের এই ফুটফুটে শিশুটি। জানা গেছে, গত ১৪ ই মে বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি ধূপগুড়ির কুর্শামারীর অন্তর্গত ময়নাগুড়ি থানার গৃহবধূ উন্নতি রায়। মায়ের ঘরে ফেরার অপেক্ষায় এখনো রাত জাগছেন এই ফুটফুটে দুই বছরের ক্ষুদে শিশুটি। পাঁচবছর আগে এলাকার গোবিন্দ রায়ের সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় কৃষ্ণনগরের ধর্মতলা এলাকার উন্নতি রায়ের। তাদের দুই বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। জানা গেছে, কিছুদিন আগে এই গৃহবধূ বাপের বাড়ি থেকে আসেন।

এরপর হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর খোঁজ না পেয়ে অবশেষে পরিবারের সদস্যরা ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে কি পরকীয়ার কারণে বাড়ি থেকে উধাও হয়ে গেল তা বুঝতে পারছে না কেউ। পরিবারের দাবি, রিল ভিডিও বানাত। আর মা না থাকায় দুই বছরের শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়ছেন স্বামী গোবিন্দ রায়। কাজ করবেন নাকি ছেলেকে দেখবেন সে নিয়ে ভেবেই কুল কিনারা পাচ্ছেন না তিনি। জানা গেছে, সেই থেকে শিশুটি মুখে কোন অন্ন্য নিচ্ছে না। সারাদিন কেঁদেই চলেছে। আর সঙ্গে মায়ের ছবির দিকে উদাস হয়ে তাকিয়ে সারাদিন বাড়ির লোকজনদের প্রশ্ন করছেন, মা কবে ফিরবে? বিধাতার এই নিষ্ঠুর খেলায় হার মানবি কি ছোট্ট শিশুটি, প্রশ্ন থেকেই গেল।

