দুই মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড এনে সঠিক সময় পরীক্ষা ভেনুতে পৌঁছে দিয়ে মানবিকতার নজির গড়ল আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ ।

আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি মিশন হাইস্কুলে এক পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসে অ্যাডমিট কার্ড আনতে ভুলে যান অন্যদিকে খোয়ারডাঙ্গা নিরবালা গার্লস হাইস্কুলে এক ছাত্রী পরীক্ষা দিতে দেখতে পান তাঁর ব্যাগে অ্যাডমিট নেই বিষয়টি পুলিশ জানতে পেরে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি সুবিমল বর্মন নেতৃত্বে প্রেট্রোলিং মোবাইল টিম তড়িঘড়ি তাঁদের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড এনে পরীক্ষার ভেনুতে পৌঁছে দেন । পুলিশের এই মানবিকতাকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

