বুধবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন শিলিগুড়ির একাধিক যোগ্য শিক্ষক। আজ এনজিপি পার্কিং এলাকায় যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ, শিলিগুড়ি শাখা-র পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য, দীর্ঘদিন ধরে চাকরি হারা শিক্ষক দের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনরত ৫৩০০ জন যোগ্য প্রার্থী একত্রিত হয়ে ২৩, ২৪ ও ২৫ জুলাই দিল্লির রামলীলা ময়দানে ধরনায় বসবেন।

কর্মসূচির অংশ হিসেবে দিল্লিতে “নাগরিক কনভেনশন” অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিনিধি দল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি পেশ করবেন।
সাংবাদিক সম্মেলনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে তাঁদের যোগ্যতার স্বীকৃতি ও চাকরির নিশ্চয়তা চেয়ে বিভিন্ন স্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবার তাঁরা আশাবাদী, দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ তাঁদের দাবি মেনে নেওয়ার পথে বড় পদক্ষেপ হবে।

