দিল্লির রাস্তাঘাট থেকে পথ কুকুর সরিয়ে ফেলার নির্দেশ সুপ্রিম কোর্টের। এই রায়ের বিপক্ষে ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহরের পশুপ্রেমীদের একাংশ। দিল্লির রাস্তাঘাট থেকে আগামী ৮ সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলতে হবে পথ কুকুর, এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। তার প্রতিবাদ জানিয়ে সোমবার দুপুরে ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহরে প্রতিবাদ মিছিল করে পশুপ্রেমীরা। এই প্রতিবাদ মিছিলটি কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয়ে কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ঊনকোটি কলাক্ষেত্রের সামনে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

মূলত দিল্লির রাস্তাঘাটে কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে জনসাধারণকে কামড় দিচ্ছে। যার ফলে জলাতঙ্ক রোগ দেখা দিয়েছে ভারতবর্ষের রাজধানী দিল্লির বিভিন্ন এলাকার বসবাসকারী শিশুদের। তাই দেশের সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ যাতে লাগু করা না হয় সেই দাবিতেই এদিন ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহরের পশুপ্রেমীরা একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল সংঘটিত করে বলে জানাগিয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *