ফিতা কেটে নতুন এই ভবনের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। স্কুল প্রাঙ্গণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শ্রেণিকক্ষ , টয়লেট ব্লক, ছাদের রুফটপের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ার সুমিত তালুকদার, স্কুলের প্রধান শিক্ষিকা সুমিতা দত্ত সহ অনেকেই। জানা গিয়েছে , বিদ্যালয় কোয়াটার এলাকায় পরিত্যক্ত জমিতে তৈরি করা হয়েছে এই নতুন ভবন। সেখানেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় নতুন এই শ্রেণিকক্ষের উদ্বোধন করলেন মন্ত্রী।

এদিন এই অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রিসহ অন্যান্যদের কে বরণ করে না হয়। স্বাগত ভাষণ দেন স্কুলের প্রধান শিক্ষক সুমিতা দত্ত। তিনি বলেন, মেয়েদের শিক্ষা ক্ষেত্রে আমাদের এই স্কুল সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বসার জায়গা সেভাবে না থাকায় মন্ত্রীর কাছে আমরা বিভিন্ন সময়ে দাবি জানিয়েছি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী স্কুলকে ঢেলে সাজিয়ে দিয়েছেন। চারটি ক্লাসরুম ছাড়াও একটি বড় অডিটোরিয়াম এবং ছাদের রুফটপ ছাড়াও বিদ্যুতের ব্যবস্থা, পেপার ব্লক দিয়ে পুরো উঠোন কে করে দেওয়া সবকিছুই করে দিয়েছেন। ছাত্রীদের সংখ্যার তুলনায় জায়গার সংখ্যা কম থাকায় সমস্যা হচ্ছিল। ইতিপূর্বে মন্ত্রী ৬৩ লক্ষ টাকা বরাদ্দ করে একাধিক ঘর তৈরি করেছিলেন পরবর্তীতে ফের আরো ঘর এবং অডিটোরিয়াম এর জন্য টাকা বরাদ্দ করেন। এদিন সেই ঘরের উদ্বোধন হল মন্ত্রীর হাত ধরে। অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা কিছুটা আক্ষেপের সুরে বলেন, স্কুলে ছাত্রীদের অভিভাবকদের আসার জন্য একাধিকবার তাদেরকে অবগত করা হয়েছে। হাতে গোনা কয়েকজন এলেও অনেকেই আসতে পারেনি। সবাই এলে হয়তো আরো ভালো লাগতো।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, দিনহাটার শিক্ষা ক্ষেত্রে গার্লস হাইস্কুল ছাড়াও দিনহাটা হাই স্কুলের একটি বিশেষ ভূমিকা রয়েছে। এছাড়া অন্যান্য বেশ কয়েকটি স্কুল রয়েছে পরবর্তীতে তারাও শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছে। এই স্কুলেই তার মা বেলা গুহ শিক্ষকতা করতেন। মায়ের সেই স্কুলকে কিছুটা হলেও সাজাতে পেরে ভালো লাগছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *