এছাড়াও এই ঘটনায় আরো একজন দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন।রবিবার সন্ধ্যা নাগাদ দিনহাটার সাহেবগঞ্জ হিমঘর সংলগ্ন এলাকায় একটি পাথরের ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন মুকুল বর্মন, রাজু সেন, সঞ্জয় বর্মন, মিঠুন পাল ও সুমন। এদের মধ্যে দীপক সেন নামে একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয়। যারা এই ঘটনায় মারা গিয়েছেন তাদের সকলের দিনহাটার বিভিন্ন এলাকায় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ইতিমধ্যে সেখানে ছুটে যায় এবং মৃতদেরকে এক এক করে দিনহাটা হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদায়ন গুহ। তিনি সবকিছু খতিয়ে দেখেন এবং সকলের সাথে কথা বলেন। খুবই দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেন। খবর পেয়ে হাসপাতালে আসেন দিনহাটা এক ব্লকের বিডিও বিষাক ভট্টাচার্য।
জানা গিয়েছে, কয়েক মাস আগেই দিনহাটার বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় পাথরকাটার এই কারখানাটি চালু হয়। সেখানে কাজ করছিল এই শ্রমিকরা। কারখানাটিতে ইতিমধ্যে একটি অফিস ঘর তৈরি হলো সোমবার আরও একটি ঘরের ঢালাইয়ের কাজ হওয়ার কথা ছিল। সেই ঢালার জন্য মেশিন বসানো হয়। ইতিমধ্যে একটি মেশিন যথাস্থানে নিয়ে যাওয়া হল পরবর্তী মেশিনটি ওই শ্রমিকরা টেনে নিয়ে যাওয়ার সময় উপরে থাকা ইলেকট্রিকের তারে লিফট লেগে গিয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। অপর একজন গুরুতর আহত হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।


তৃণমূলের ভিলেজ এক অঞ্চল সভাপতি লিটন মন্ডল জানিয়েছেন, সোমবার ওই কারখানায় একটি ঘরের ছাদ ঢালাইয়ে দিন ধার্য ছিল। সেই কাজের জন্য মিস্ত্রীরা ঢালাই মেশিনটি লিফ্ট সহ এগিয়ে নিয়ে যাচ্ছিল। সেই সময় এই বিদ্যুৎ সংযোগে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি মৃত ও আহত দের নিয়ে আসা হয়েছে হাসপাতালে।
মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ জানিয়েছেন, বলরামপুর রোড এলাকায় একটি কারখানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে চারজনের মৃত্যুর পাশাপাশি একজন গুরুতর আহত হয় তাকে হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট কারখানার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই শ্রমিকরা যাতে সরকারি ক্ষতিপূরণ পায় সেটাও আমরা দেখব।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *