রবিবার ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড পাওয়ার হাউস পুকুর সংলগ্ন এলাকায়। জানাগেছে দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে ওই এলাকায় প্রায় ২০০ মিটার নতুন রাস্তার দাবি করে আসছিলেন এলাকার বাসিন্দারা। পাকা রাস্তা না থাকায় কাদা মাটির ওপর দিয়েই কোনোরকমে চলছিল যাতায়াত। অবশেষে স্থানীয়দের দাবি মেনে পৌরসভার উদ্যোগে সেই রাস্তা তৈরির উদ্যোগ নেয়া হয়। রবিবার সকাল থেকে নতুন রাস্তার কাজ শুরু করেন বরাত পাওয়া ঠিকাদারের কর্মীরা।

কিন্তু বেলা গড়াতেই পরিস্থিতি বদলে যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ বেশ কয়েক বছর আগে স্থানীয় কাউন্সিলর এলাকার ওই রাস্তা তৈরির জন্য স্থানীয় প্রত্যেক বেহিন্দদের কাছ থেকে ১২ ফুট চওড়া রাস্তা তৈরীর দাবিতে জায়গা চেয়ে নেন। কিন্তু ঠিক কর্মীদের কাছ থেকে জানতে পারেন, ওই রাস্তা তৈরি জন্য নাকি ঠিকাদারকে ১০ ফুট চওড়া রাস্তা তৈরির বরাত দেয়া হয়। তাতেই বেজি চোটে জান স্থানীয়রা। একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও স্থানীয় কাউন্সিলারের সঙ্গে কোন যোগাযোগ হয়নি। অবশেষে দাবি মত ১২ ফুট চওড়া রাস্তা না মেলায়, স্থানীয়রা নতুন রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন। নির্বাচনের মুখে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়।

