আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। গত ১ লা এপ্রিল বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করে প্রদেশ কংগ্রেস। আর সেই তালিকাতেই ১২ আলিপুরদুয়ার বিধানসভার আসনে ফালাকাটা জটেশ্বর এলাকার বাসিন্দা তথা জেলা কংগ্রেসের সভাপতি মৃন্ময় সরকার কে প্রার্থী করেছে কংগ্রেস। তাতেই এলাকার দলীয়নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ শুরুহয়। মৃন্ময়কে বহিরাগত আখ্যা দিয়ে প্রার্থী বদলের দাবিতে গত ২ শরা এপ্রিল আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুদ্ধ কংগ্রেস কর্মীরা। সেই সমস্যা না মেটায় এখনও পর্যন্ত জেলা কংগ্রেস কার্যালয়ে সমস্ত কাজ বন্ধ। তালা ঝুলছে কার্যালয়ের সদর ও মূল গেটে।
কংগ্রেস এর প্রাক্তন সভাপতি শান্তনু দেবনাথ অভিযোগ করেন, এই দল টাকে নিশ্চিহ্ন করার চিন্তাভাবনা করছে প্রদেশ কংগ্রেস। তাই বহিরাগত কে প্রার্থী করা হয়েছে।আমরা আন্দোলন করব। কেস খাবো। আর প্রার্থী করা হবে বাইরের লোক কে। এটা আমরা মানব না।যতদিন প্রার্থী বদল হচ্ছে ততদিন দলীয় দফতরে তালা থাকবে। আর ওরা প্রচারে গেলে বাধা দেওয়া হবে। প্রার্থী বদল নিয়ে আমাদের আন্দোলন চলবে।

জেলা কংগ্রেস কর্মীদের ক্ষোভের মাঝেই শনিবার ঘটা করে আলিপুরদুয়ারের পাঁচ কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা। এদিন আলিপুরদুয়ার শহরের মাধবমোড় এলাকা থেকে ঢাক ঢোল পিটিয়ে শোভাযাত্রা করে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় পৌঁছন কংগ্রেসের পাঁচজন প্রার্থী। দলীয় কর্মীরা অতি উৎসাহে প্রার্থীদের সঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণ করে প্রার্থীদের মনোনয়ন কেন্দ্রে পৌঁছে দেন। দিনের শেষে কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন জমা হলেও, দলীয় কর্মীদের ক্ষোভ অব্যাহত। এমন অবস্থায় আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ঠিক কীভাবে তাঁর প্রচার চালাবেন সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে। ঘটনায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *