ত্রিপুরা বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করে বললেন, ত্রিপুরা সিপাহীজলা জেলায় প্রায় ১৪০০ কানি জমি কেলেঙ্কারি হয়েছে। এই জমির বাজার মূল্য হবে কম করে ও ৮ থেকে ১০ হাজার কোটি টাকা। তিনি এই বিষয়ে বিধানসভার বাজেট অধিবেশনে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

কিন্তু অধ্যক্ষ এই বিষয়ে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করার সাহস পাননি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে কটাক্ষ করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন , মুখ্যমন্ত্রী জমি কেলেঙ্কারির সিবিআই তদন্তের নির্দেশ যদি দেই তাহলে প্রকৃত ঘটনা রাজ্যের মানুষের সামনে চলে আসে। কিন্তু মুখ্যমন্ত্রী তা করছেন না, যদি সাহস থাকে মুখ্যমন্ত্রীকে এই জমি কেলেঙ্কারির সিবিআই তদন্তের জন্য নির্দেশ দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আরো বলেন, এই জমি কেলেঙ্কারির সাথে যুক্ত রয়েছে ভূমিলেখ্য দপ্তরের একাংশ আধিকারিক থেকে শুরু করে ডাটা এন্ট্রি অপারেটর ও। তাদেরকে ম্যানেজ করেই চলছে জমি মাফিয়াদের এই কাজ। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আরো অভিযোগ করে বললেন, শুধু সিপাহীজলা জেলাতেই নয় পশ্চিম ত্রিপুরা জেলাতে ও জমি মাফিয়াদের এই ধরনের জমি কেলেঙ্কারি চলছে। এই জমি কেলেঙ্কারির অবিলম্বে সিবিআই তদন্ত চাইলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

