বৃহস্পতিবার আগরতলা পোস্ট অফিস চৌমুহনিস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেসের মাইনোরটি ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরহিত্য করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, মাইনোরিটি ডিপার্টমেন্টের সভাপতি রুহুল আলম সহ অন্যান্যরা। আজকের এই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ওয়াকফ বিলের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরায় ও বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিজেপি সরকারকে কটাক্ষ করে বললেন ত্রিপুরা সরকার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়ার বাংলাদেশ অংশে বসবাসকারীদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে চলেছে। ঈদের আগে অনেক মুসলমান সম্প্রদায়ের মানুষের বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়ার বাংলাদেশের অংশে বসবাসকারী মানুষজনের উপর প্রশাসনিকভাবে অত্যাচার নামিয়ে এনেছে বিজেপি সরকার বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *