ত্রিপুরা সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তর এবং ত্রিপুরা বিধানসভার যৌথ উদ্যোগে ত্রিপুরা বিধানসভা ভবনে আজ বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্টের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

এই অনুষ্ঠানে ত্রিপুরার ৮টি জেলা থেকে ৩৮ জন তরুন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন। রাজ্য পর্যায়ের এই প্রতিযোগিতায় শীর্ষ স্থানাধিকারী তিন জন জাতীয় পর্যায়ের আসরে অংশ নিতে নয়াদিল্লির সংসদ ভবনে যাবেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বর্তমানে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য বিভিন্ন ক্ষেত্রে সারা দেশে নজর কাড়তে সক্ষম হয়েছে। এই প্রতিযোগিতাতে ও ত্রিপুরার ছেলে-মেয়েরা সুনাম অর্জন করবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, বিধানসভার মুখ্য সচেতক কল্যানি সাহা রায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভায় দারুন বক্তব্য রাখলেন দক্ষিণ জেলার একটি মেয়ে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *