জানা গেছে, সোমবার ঈদ উপলক্ষ্যে কিছু মুসলিম মহিলা এবং পুরুষ গাড়ি করে ঘুরতে যাওয়ার সময় ত্রিপুরা সিপাহীজলা জেলা মেলাঘর থানার অন্তর্গত পাঁচ মূর্তি এলাকায় বেশ কিছু ছিনতাইবাজ তাদের গাড়ি আটক করে নগদ অর্থ সহ স্বর্ণালংকার ছিনতাই করার চেষ্টা করে। পরে ঘটনার খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ তৎপরতায় গভীর রাতে ৫ জন কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।অভিযোগ উঠেছে,

ঘটনার সময় আরো বেশ কয়েকজন ছিনতাইকারী ছিলো। তবে, তাদের মধ্যে পাঁচজনকে জালে তুলতে সক্ষম হয়েছে মেলাঘর থানার পুলিশ।পুলিশের ধারণা অভিযুক্ত পাঁচজন ছিনতাইকারীকে পুলিশ জোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি ছিনতাইকারীদের ও গ্রেফতার করতে সক্ষম হবে। এই ছিনতাইকান্ডের ঘটনায় মেলাঘর থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে জোর তদন্ত শুরু করেছে। এদিকে, অভিযুক্ত ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পুলিশ প্রশাসনের কাছে মানুষজন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *