দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি-কে ব্যবহার করে সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছেন এই অভিযোগ তুলে দেশব্যাপী সোচ্চার হয়েছে কংগ্রেস দল। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জ ডাকঘরের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি শুরু হয়।

উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, চড়িলাম ব্লক কংগ্রেস সভাপতি তারা মিয়া, এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা আইনজীবী কেশরাম দেববর্মা সহ অন্যান্যরা। এদিন বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি বললেন, কংগ্রেস দলকে স্তব্ধ করে রাখতে দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন রকম মিথ্যা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভারতবর্ষে কংগ্রেস দলের যে অবদান রয়েছে সে অবদানকে ভুলিয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *