ত্রিপুরার পবিত্র বিধানসভার চলতি বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে মন্ত্রী রতন লাল নাথ কটুক্তির প্রতিবাদে ধিক্কার জানিয়ে ধলাই জেলা সদর আমবাসায় বামপন্থী যুব সংগঠনের এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়ে । এই বিক্ষোভ মিছিলের আগে সিপিআইএম ধলাই জেলা ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ- এর যৌথ উদ্যোগে জেলা ভিত্তিক কনভেনশনের পর জেলা দপ্তরের সামনে থেকে লাল, সবুজ পতাকা নিয়ে গর্জমান মিছিল আমবাসা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জেলা দপ্তরের সামনে এসে জমায়েত সংগঠিত হয় ।এই জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতা নবারুন দেব বলেন, এবারের ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে পরিষদীয় মন্ত্রী তথা ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ ও ট্রেজারী ব্যাঞ্চ যে কলঙ্কজনক ঘটনা ঘটিয়েছে তা নজিরবিহীন । বিধানসভার ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এবারের ঘটনা সম্পূর্ণ ব্যতিক্রম ।

বিধানসভার ভেতরে একজন জননির্বাচিত প্রতিনিধিকে জাত নিয়ে অসম্মান করার মধ্য দিয়ে শাসকদল বিজেপি কতটা নিচে নামতে পারে তা দেখিয়ে দিল । মনুবাদী নীতিতে পরিচালিত বিজেপি বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীকে জাত তুলে অপমান করা মানে গোটা উপজাতি সমাজকে হেয় প্রতিপন্ন করা । এই মনুবাদী শাসক দল বিজেপি উপজাতি অংশের জনগণকে কোনভাবেই গুরুত্ব দিতে রাজী না । শাসক দল বিজেপি ভোট রাজনীতির জন্য ছদ্ম রাজনীতি করে ।বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর প্রতি মন্ত্রী রতন লাল নাথের জাতের আক্রমন ও গুন্ডামির বিরুদ্ধে তিপ্রামথা এবং আই পি এফ টি দল কোন ধরনের প্রতিবাদ করেনি বলে বিস্ফোরক বামপন্থী ছাত্র যুব সংগঠনের নেতা নবারুন দেব । তিনি আরো বলেন, এই ট্রিপল ইঞ্জিন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে হবে গোটা রাজ্যে।

