ত্রিপুরা উত্তর ও ঊনকোটি জেলা সফর শেষে ত্রিপুরা ধলাই জেলা সফরে আসেন ত্রিপুরা পুলিশের নবনিযুক্ত মহানির্দেশক অনুরাগ ধনকর। প্রথমেই তিনি লংতরাইভ্যালি স্থিত ত্রিপুরা স্টেট রাইফেলস অষ্টম বাহিনীর সদর দপ্তরে যান, পরবর্তী সময় জহরনগর স্থিত ধলাই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। এখানে জেলার পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন মহকুমা পুলিশ আধিকারিক এবং বিভিন্ন থানার ওসি সহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের নিয়ে একটি বৈঠকে বসেন। উনার সাথে ছিলেন ডিআইজি রতি রঞ্জন দেবনাথ, ধলাই জেলা পুলিশ সুপার মিহির লাল দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।


সাক্ষাৎকারে ত্রিপুরা পুলিশের নবনিযুক্ত মহানির্দেশক অনুরাগ ধনকর বলেন, ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের দায়িত্বভার গ্রহণের পর তিনি ত্রিপুরা ৮টি জেলা সফরে যাচ্ছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেশামুক্ত ত্রিপুরার কথা বলেছেন এবং এটাকে কিভাবে সফল করা যায় সেদিকে নজরদারি থাকবে। পাশাপাশি, অপরাধমূলক ঘটনা কিভাবে কমিয়ে আনা যায় এবং ত্রিপুরায় বর্তমানে কি অবস্থা রয়েছে সে সংক্রান্ত বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *