রাতে আবারো ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর জামতলা স্থিত কংগ্রেস ভবনে দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয় লোকজনরা খবর দেয় উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খবর পেয়ে ছুটে আসে গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সহ কংগ্রেস নেতৃত্বরা।

পরবর্তী সময় গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল সহ কংগ্রেস নেতৃত্বরা ছুটে যায় উদয়পুর রাধাকিশোরপুর থানায়। থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে গোমতী জেলা কংগ্রেস সভাপতি লিটল পাল সহ কংগ্রেস নেতৃত্বরা কংগ্রেস ভবনে আগুন লাগানোর ঘটনায় অপরাধীদের খুঁজে বের করতে অনুরোধ জানান। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন লাগানোর ঘটনার তদন্ত শুরু করে। এই ঘটনায় সকল কংগ্রেস কর্মীদের মধ্যে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *