ত্রিপুরার এডিসি প্রশাসনের সাথে জাপানের একটি সংস্থার সদ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মণ। এই চুক্তি অনুসারে ত্রিপুরার জাতি-জনজাতি অংশের যুবক-যুবতীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের চাকুরীর ব্যবস্থা করবে জাপানের ওই সংস্থা। চুক্তি অনুসারে ত্রিপুরার ২৫ জন যুবুক-যুবতীকে জাপানে গিয়ে নার্সের চাকুরীর জন্য প্রশিক্ষণ নিতে বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে।

প্রশিক্ষণের জন্য তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন তাদের প্রত্যেককে ৬০ হাজার টাকা করে অনুদান দিচ্ছে। আগরতলায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে এই টাকা তুলে দিলেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন। তিনি জানান, ত্রিপুরার জাতি-জনজাতি সকল অংশের ছেলেমেয়েদের মধ্যে প্রতিভা রয়েছে। এর আগে অনেকেই জাপানে গিয়ে চাকুরী করছেন। এবার ত্রিপুরার এডিসি প্রশাসন জনজাতি ছেলে-মেয়েদের জাপানে গিয়ে চাকুরী করার দরজা খুলে দিয়েছে। ত্রিপুরার যেসব ছেলে-মেয়েরা এই সুযোগ নিতে চায় তাদের সাহায্য করবে এডিসি প্রশাসন।

