আগরতলা মহাকরণে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বললেন, ত্রিপুরায় ৬০ শতাংশ মানুষ বিদ্যুতের বিল পরিশোধ করেন না। ত্রিপুরায় ৯ লক্ষ ২৭ হাজার ৮৮৩ জন বিদ্যুতের গ্রাহকের মধ্যে মাত্র ৪ লক্ষ ৩২ হাজার ৪৫ জন মানুষ সময়মতো বিদ্যুতের বিল মিটিয়ে দেন।

মন্ত্রী রতন লাল নাথ আরো বললেন, সৌর বিদ্যুৎ ব্যবহার করে ত্রিপুরায় ৭০ জন গ্রাহক ৩০ হাজার ৯০২ টাকা উপার্জন করেছেন। পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনায় ভর্তুকিতে মানুষ সোলার প্লান্ট বসিয়ে উপকৃত হচ্ছেন। তাতে, গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারে খরচ যেমন কমেছে, তেমনি বিদ্যুৎ বিক্রি করে উপার্জন ও হচ্ছে। আধুনিক পৃথিবীতে মানুষের জীবন বিদ্যুৎ ছাড়া সম্ভব নয়। এই উপলব্ধি থেকেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদ্যুৎকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *