আগামীদিনে ত্রিপুরার পর্যটন আরও রঙিন এবং আকর্ষণীয় হতে চলেছে। ত্রিপুরায় প্রথমবারের মতো চালু হতে চলেছে সি-প্লেন পরিষেবা, যা জলপথে উড়ানক্ষম বিশেষ ধরণের বিমান। ত্রিপুরার পরিবহন ও পর্যটন দপ্তর যৌথভাবে এই প্রকল্পে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সি-প্লেন চালুর মূল উদ্দেশ্য হল, ত্রিপুরার পর্যটন কেন্দ্র নারিকেল কুঞ্জ, ছবিমুড়া সহ ত্রিপুরার বিভিন্ন জলজ পর্যটন কেন্দ্রে দেশ-বিদেশের পর্যটকরা যাতে স্বল্প সময়ে পৌঁছাতে পারেন, সেই ব্যবস্থাকে সহজতর করা।

এর মাধ্যমে ত্রিপুরার পর্যটনকে এক নতুন মাত্রা দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে। আগরতলা মহাকরণের কনফারেন্স হলে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একটি বেসরকারি বিমান সংস্থার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উচ্চস্তরীয় বৈঠক করেন ত্রিপুরার পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে ত্রিপুরা পর্যটনের মানচিত্রে আরও জোরালোভাবে নিজের স্থান করে নিতে চলেছে। ত্রিপুরার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের পথও সুগম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *