অবিলম্বে ৩৩ শতাংশ মহিলা’ সংরক্ষন বিল কার্যকর করা, ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ বন্ধ করা, খুন ও নির্যাতনের প্রতিবাদে শনিবার ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস কমিটি এক প্রতিবাদ কর্মসূচি পালন করে। এদিন তারা আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে এক মিছিলের আয়োজন করে। পরবর্তীতে ওই মিছিলটি সেখান থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা পোস্ট অফিস চৌমুহনী স্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়।

মহিলা কংগ্রেস আয়োজিত আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী বললেন, ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে ক্রমাগত নারী এবং শিশুদের উপর ধর্ষণ, খুন, নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। যদি অবিলম্বে নারী এবং শিশুদের উপর এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা বন্ধ না হয় তাহলে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *