বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের শাসনকালে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে বন্ধ নেই বাংলাদেশীদের অনুপ্রবেশ। আবারো গোপন খবরের ভিত্তিতে ১ বাংলাদেশী যুবতী সহ ২ জন বাংলাদেশী যুবককে আটক করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। ধৃত বাংলাদেশীরা অবৈধভাবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। ধৃত বাংলাদেশীদের উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বহি:রাজ্যে পাড়ি দেওয়ার ।

আগরতলা জি আর পি , আগরতলা আর পি এফ, বি এস এফ এবং গুয়েন্দা বিভাগ মিলে এই অভিযান সংঘটিত করেছে। রেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশী মেয়েটি বলে সে কলকাতা হয়ে বেঙ্গালুরু যাবে এবং ছেলেগুলি বলে তারা কলকাতা হয়ে চেন্নাই যাবে। আগরতলা জি আর পি থানার পুলিশের টিম ধৃত বাংলাদেশীদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানায়। এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ধৃত বাংলাদেশীদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং রবিবার তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস। ধৃতবাসীদের নাম হলো -১) কামরুন নেসা (২৩)
ঢাকা বাংলাদেশ
(বাংলাদেশী দালাল )

