মানিকচক বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে উদ্বোধন হয়ে গেল শুক্রবার সন্ধ্যায়। দলীয় পতাকা উত্তোলন ও ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন মানিকচক বিধানসভার বিধায়িকা তথা তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র।
২৬ এর বিধানসভা ভোটকে সামনে রেখে এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা দূরীকরণে মানিকচক ব্লক অফিস সংলগ্ন এলাকায় এই দলীয় কার্যালয়টি করা হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডঃ মাহফুজুর রহমান,সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও তৃণমূলের শাখা সংগঠনের নেতা কর্মীরা।
দলীয় কার্যালয়ের উদ্বোধনের পর অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের মিষ্টি মুখ করানো হয়।

