এতদিন আমি বিজেপি করতাম আজকে আমাদের ভাই রামমোহন প্রার্থী হয়েছে কোনো কথা হবে না কোনো জবাব হবে না রামমোহন ভাই এর সঙ্গে আছি।

বিধানসভা নির্বাচনের মুখে জমি শক্ত করতে কোমর বেঁধে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার বড়সড় ধস নামল বিজেপির অন্দরমহলে। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়ের নিজস্ব বুথেই পদ্ম শিবির ছেড়ে জোড়াফুলের পতাকা তলে আশ্রয় নিলেন ৯টি পরিবার। ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের ১৬/১৬৮ নং বুথের মধ্য শালবাড়ি এলাকা।অসীম সেন ও বিনোদ বিশ্বাস সহ এলাকার ৯টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।নবনিযুক্ত তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন খোদ প্রার্থী রামমোহন রায়।যোগদানকারী সদস্যদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ এবং এলাকায় রামমোহন রায়ের জনসেবামূলক ভাবমূর্তি তাঁদের অনুপ্রাণিত করেছে। তাঁদের কথায়,

“নিজেদের ঘরের মানুষ যখন প্রার্থী হয়েছেন, তখন দলের স্বার্থের চেয়ে এলাকার মানুষের সাথে থাকাটাই বেশি জরুরি।রামমোহন রায় অত্যন্ত খুশি হয়ে জানান, এই যোগদান তাঁর মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, “আমার নিজের বুথের মানুষ আমার ওপর ভরসা রাখছেন, এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না। এই যোগদানের ফলে আমাদের বুথ আরও শক্তিশালী হল।এই ঘটনা রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নির্বাচনের ঠিক ১০ দিন আগে প্রার্থীর নিজের এলাকাতেই বিজেপির এই ভাঙন বিজেপি শিবিরের জন্য বড় ধাক্কা হতে পারে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *