আলিপুরদুয়ার জেলার পাতলা খাওয়া গ্রাম পঞ্চায়েতের ১২/৩৩ নং বুথের ১২টি পরিবার বিজেপি ছেড়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোরঞ্জন দে হাত ধরে তৃণমূল কংগ্রেস যোগদান করে ।

এই বিষয়ে তৃণমূল নেতা মনোরঞ্জন দে বলেন, যারা উন্নয়ন বোঝে তারা কখনো বিজেপি করবেনা তারা আসতে আসতে সকলেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে।এদিনের যোগদান কর্মসূচীতে পাতলা খাওয়া অঞ্চলে আগামী বিধানসভা ভোটে অনেক টাই প্রভাব পড়বে বলে দাবী তৃণমূল নেতার ।

